২.১) ভ্যারিয়েবল
ভ্যারিয়েবল কী
একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের core জিনিসগুলোর একটি হলো variable । কোনো একটি মানকে বারবার ইউজ করার উদ্দেশ্যে এটিকে কম্পিউটারের মেমরি তে সংরক্ষণ করতে হয়; এই সংরক্ষণ করার কাজটি করে variable।
গণিতে ভ্যারিয়েবল
আমরা যদি একটা সংখ্যা বিবেচনা করি, suppose ৯, তাহলে এই ৯ এর মান সবসময় ৯ ই থাকবে। এটার মান পৃথিবীতেও ৯, চাঁদে গেলেও ৯। অর্থাৎ ৯ এর মান কখনো পরিবর্তন হচ্ছে না বা vary করতেছে না। তো এটি হলো একটি ধ্রুবক বা constant।
আবার, আমরা যখন কোনো সমীকরণ এ x এর মান বের করি তখন আমরা দেখেছি একেক সমীকরণে x এর মান একেক রকম আসে। অর্থাৎ, x এর মান সবসময় নির্দিষ্ট না, এর মান টা vary করতেছে situation অনুযায়ী।
তো এই x হলো একটি ভ্যারিয়েবল। অর্থাৎ এর কোনো ফিক্সড মান নেই, যেকোনো মানই সে নিজের মধ্যে ধারণ করতে পারে।
ম্যাথম্যাটিকাতে ভ্যারিয়েবল
ম্যাথম্যাটিকাতেও ভ্যারিয়েবল এর একই কাজ; অর্থাৎ, মান ধরে রাখা, সময় মতো সেটা ব্যবহার করা এবং প্রয়োজনে অন্য মান গ্রহণ করা। এই কাজটা করার জন্য প্রথমেই ভ্যারিয়েবলের একটা নাম দিতে হবে এবং এর পর একটা সমান চিহ্ন দিয়ে যে মান টা রাখতে চাওয়া হচ্ছে সেটা লিখতে হবে।

এখানে আমরা x নামের একটা ভ্যারিয়েবল তৈরি করলাম, এবং তার মধ্যে মান হিসেবে 10 কে রাখলাম। এভাবে একটি সমান চিহ্নের বাম পাশে ভ্যারিয়েবলকে রেখে, এবং ডান পাশে একটি মান রেখে আমরা ভ্যারিয়েবলে সেই মানটা store করি; যাকে বলে ভ্যারিয়েবলে মান এ্যাসাইন করা।
এরপর আমরা আমাদের প্রোগ্রামে যখনই x লিখবো তখন x এর বদলে 10 ধরে নিয়ে ম্যাথমেটিকা বাকি কাজ করবে; যদি না আমরা x এর মান 10 থেকে চেঞ্জ করে অন্য কিছু দেই। যেমন, আমরা যদি এখন শুধু x লিখি তাহলে আমরা ১০ দেখতে পারবো। x + 2 যদি লিখে রান করি, তাহলে ১২ দেখাবে। (কারণ x এর মান ১০ এবং এর সাথে ২ যোগ করলে ১২ হয় । 💁♂️)

আরেকটু উদাহরণ দেওয়া যাক, আমাদের নিশ্চয় মনে আছে ম্যাথম্যাটিকায় দুটি সংখ্যা কীভাবে যোগ করতে হয়। 10+9 এই কাজ টা আমরা ভ্যারিয়েবল দিয়েও করতি পারি। আমরা প্রথমে ১০ ও ৯ কে দুইটা আলাদা ভ্যারিয়েবল এ রাখবো, তারপর এই দুইটাকে যোগ করবো।
ধরি ভ্যারিয়েবল এর নাম হলো variable1 এবং variable2
তাহলে আমরা লিখবো variable1 = 10 এবং variable2 = 9
এখন যদি আমরা variable1 + variable2 লিখি তাহলে ১৯ পাবো

আমরা চাইলে এই যোগফলটা আরেকটা ভ্যায়ারিয়েবলে রাখতে পারি। তারজন্য আমরা সমান চিহ্নের বাম পাশে নতুন ভ্যারিয়েবল এবং ডান পাশে দুইটা ভ্যারিয়েবলের যোগফল লিখবো।
sum = variable1 + variable2
এখন যদি আমরা সাম এর ভেতরের মান দেখতে চাই তাহলে sum লিখে শিফট-এন্টার দিলেই হবে।

ভ্যারিয়েবলের গুরুত্ব
এখন কথা হচ্ছে, আমরা তো এগুলা সরাসরিই করতে পারতাম, তাহলে আলাদা করে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে কেন করলাম? এর সুবিধা কী?
আসলে ভ্যারিয়েবল এর সুবিধা এতো তাড়াতাড়ি আমরা হয়তো অনুধাবন করতে পারবো না। কিন্তু আপাতত এতোটুকু জেনে রাখি যে,
রিয়েল লাইফ প্রবলেমের কোড অনেক বড় হয় এবং সেখানে একই মান প্রোগ্রামের বিভিন্ন অংশে ব্যবহার করা হয়। তো কোনো কারণে যদি সে মান টা পরিবর্তন করা লাগে, তাহলে যে যে জায়গায় সেই নির্দিষ্ট মান টা ইউজ করা হয়েছে আমাদেরকে খুঁজে খুঁজে সেসব জায়গা বের করে মানটা পরিবর্তন করা লাগবে। কোনো একটা জায়গায় যদি আমরা সেই মানটা পরিবর্তন করতে মিস করি বা খেয়াল না করি বা ভুলেতে ভুল মান বসিয়ে ফেলি তাহলে পুরো প্রোগ্রামটার আউটপুট ভুল হয়ে যেতে পারে।
কিন্তু একটা ভ্যারিয়েবল এ যদি সেই মান টা রাখা হত এবং পুরা প্রোগ্রামে ঐ মানের পরিবর্তে সবজায়গায় ভ্যারিয়েবলটাই ইউজ করা হতো, তাহলে আমরা শুধু প্রথমে ভ্যারিয়েবলের মান টা চেঞ্জ করে দিলেই যেসব জায়গায় ঐ ভ্যারিয়েবলটা ইউজ করা হয়েছিল সেসব জায়গায় আপনাআপনিই মানগুলো আপডেট হয়ে যেত।
এছাড়াও, আমরা কোনো প্রবলেম এর সল্যুশন নির্দিষ্ট কিছু ভ্যালুর জন্য না বানিয়ে যদি একটা সাধারণ (General) সল্যুশন বানাতে চাই, যা কিনা গ্রহণযোগ্য সকল মানের জন্যই কাজ করবে তাহলে সেক্ষেত্রেও ভ্যারিয়েবল এর বিকল্প নেই।
Last updated