৮.২) TableForm

আমরা আগের সেকশনে nested list দেখলাম, যা দেখতে তেমন "attractive" না। আমরা এই সেকশনে চেষ্টা করবো কীভাবে nested list কে graphically সুন্দর করে represent করা যায়। আমরা উদাহরণের জন্য একটা list নিই:

এখন এটাকে TableForm[] এ নিয়ে গেলে কী হয় দেখি:

আমরা দেখতে পারতেছি, TableForm[] এ নিয়ে গেলে inner list গুলা একেকটা row তে কনভার্ট হয়ে যায়, এবং পুরা লিস্ট টা একটা টেবিলে কনভার্ট হয়ে যায়। যেহেতু এটা একটা "Table Form" করে তাই এই ফাংশনটার নাম "FormTable" 💁‍♂️

আমরা এখন একটা নেস্টেড লিস্ট বানাবো, যার প্রতিটা লিস্টের মধ্যে ৩টা করে উপাদান থাকবে। i-তম লিস্টের প্রথম উপাদান হবে i^2 ২য় উপাদান হবে i^3 ৩য় উপাদান হবে i^4

এটা খুব সহজেই আমরা বানাতে পারি। ১ম লিস্টের উপাদান গুলো হবে 1²,1³,1⁴ ২য় লিস্টের উপাদান গুলো হবে 2²,2³,2⁴ ৩য় লিস্টের উপাদান গুলো হবে 3², 3³,4⁴ সুতরাং i-তম লিস্টের উপাদান হবে i², i³, i⁴ তো এগুলাকে একটা লিস্টের মধ্যে রাখি। {i², i³, i⁴} এখন আমাদের এরকম কয়েকটা লিস্ট বানাতে হবে, ধরে নিলাম 5 টা লিস্ট বানাবো এবং এই 5 টা লিস্টকে একত্রে একটা লিস্টের মধ্যে রাখবো। প্রথম লিস্টের জন্য i = 1, ২য় লিস্টের জন্য i=2 এভাবে চলতে থাকবে। এটা কিভাবে করবো? একটু মাথা খাটালেই আমরা বুঝতে পারবো এটা Table দিয়ে খুব সহজেই করা যায়। Table[ {i², i³, i⁴}, { i, 5}] এখানে টেবিল এর প্রথম আর্গুমেন্ট এ যে সাধারণ পদ আছে সেটার দশটা কপি বানাবে, এবং i এর মান 1 2 3 এভাবে 5 পর্যন্ত হবে।

আমরা এই টেবিলে headings দিতে পারি TableHeadings নামের একটি attribute দিয়ে যা TableForm এর মধ্যে দিতে হয়।

TableHeadings এর পরে একটি তীর চিহ্ন দিতে হয়, যা একটি হাইফেন - ও একটি greater than > চিহ্ন পরপর দিলে তৈরী হয়। এই তীর চিহ্নের পর, আমাদের কে একটি নেস্টেড লিস্ট দিতে হয়, যে লিস্টের প্রথম উপাদান হিসেবে থাকে প্রতি row এর হেডিং এর লিস্ট এবং ২য় উপাদান হিসেবে থাকে প্রতি column এর হেডিং।

Last updated