৪) আউটপুট

Print[] এর ব্যবহার

আমরা ইনপুট ফাংশন দেখেছি, ইনপুট এর উল্টা কাজ করে হচ্ছে Print ফাংশন। অর্থাৎ এটা আউটপুট দেখায়। আমরা যদি লেখি Print["Hello World!"] তাহলে এটা Hello World! লেখাটাকে নোটবুক এর আউটপুট সেল এ দেখাবে।

অর্থাৎ, Print[] এর মধ্যে যা লেখা হবে তা-ই আউটপুটে দেখা যাবে।

circle-exclamation

যদি কোটেশন মার্ক না দিই তাহলে কী হবে সেটা দেখার জন্য নিচের কোড টি রান করি।

আমাদের মতে আউটপুট আসার কথা ছিল It's a wonderful life , কিন্তু তা না এসে এরকম উল্টাপাল্টা order এ শব্দ গুলা দেখাচ্ছে। কেন এমন টা হলো?

আসলে কোটেশন মার্ক না দেওয়ার ফলে একটি বাক্যের প্রতিটা শব্দকে ম্যাথম্যাটিকা আলাদা আলাদা ভ্যারিয়েবলের নাম হিসেবে বিবেচনা করেছে, এবং আউটপুট দেখানোর সময় সেগুলাকে alphabetical order এ সাজিয়ে দেখিয়েছে (এখানে It কে শেষে দেখানো হয়েছে কারণ এর সাথে apostrophe ' আছে এবং ম্যাথমেটিকায় apostrophe দিয়ে একটা ফাংশনকে ডিফারেনশিয়েট করা বুঝায়)। আমরা কোটেশন মার্কের মধ্যে এসব শব্দকে আবদ্ধ করে দিলে ম্যাথম্যাটিকা বুঝতো যে এগুলা আসলে একটা বাক্যের অংশ, ফলে তখন আর এভাবে প্রতিটা শব্দকে আলাদা আলাদা ভ্যারিয়েবল হিসেবে দেখাতো না আউটপুটে।

Print[] সাধারণত একটি লাইনে একটি আউটপুট দেখায়। অর্থাৎ আমরা যদি পাশাপাশি দুটি Print[] লিখিও, তবুও আমরা দুটি আলাদা লাইন দেখতে পারবো।

আমরা চাইলে একটি Print[] দিয়ে একই লাইনে একাধিক বাক্য (character data type) দেখাতে পারবো। তার জন্য আমাদেরকে কোটেশন মার্কে আবদ্ধ করা বাক্য দুটিকে কমা দিয়ে পরপর Print[] এর মধ্যে রেখে তারপর রান করতে হবে।

আমরা যে শুধু Print[] এর মধ্যে একাধিক বাক্য(string) কমা দিয়ে দিয়ে একই লাইনে আউটপুট দেখাতে পারবো ব্যাপারটা আসলে এমন নয়। আমাদের প্রয়োজন পড়লে আমরা একাধিক বাক্য(String) এর পাশাপাশি একাধিক ভ্যারিয়েবলও একটি Print[] দিয়ে দেখাতে পারবো। নিচের কোড টা দেখলে আশা করি ব্যাপারটা বোঝা যাবে।

এখানে, একটি দ্বিঘাত সমীকরণের x এর সহগের মানগুলো দেওয়া ছিল, সেখান থেকে আমরা সমাধান ২টি বের করে তা ২টি ভ্যারিয়েবলে রেখেছি, এবং সেগুলাকে যথাক্রমে First Solution: এবং Second Solution: এর পরে লিখে আউটপুটে দেখিয়েছি।

(উপরের কোডে //N এর অর্থ কী সেটা আমরা পরবর্তীতে জানবো, আপাতত এটা বুঝলেই যথেষ্ট হবে যে //N দিয়ে আমরা ভগ্নাংশ আকারের সংখ্যাকে দশমিক আকারে প্রকাশ করতেছি)

Output hide করা (using semicolon)

কেন Output hide করবো?

ম্যাথম্যাটিকার input cell এ আমরা যেসব লাইন লিখি সেসব লাইনের প্রতিটির জন্য আমরা output cell এ একটি করে লাইন দেখতে পাই। সেই লাইনটা আসলে corresponding input cell এর লাইনটির মান নির্দেশ করে। যেমন, আমরা গত সেকশনে করা দ্বিঘাত সমীকরণের কোডের দিকে যদি খেয়াল করি তাহলে দেখতে পাবো ইনপুটের প্রতিটা লাইনের জন্য তার মান আউটপুটে দেখানো হয়েছে।

এখানে ইনপুটের প্রতিটা লাইনের যে মান সেগুলা ভিন্ন ভিন্ন লাইনে আউটপুট হিসেবে দেখানো হয়েছে। কিন্তু আমাদের কি সবগুলো মান/রেজাল্ট দেখার প্রয়োজন ছিল? আমাদের তো শুধু লাস্টের লাইনের রেজাল্ট টা দেখা দরকার, এর আগের লাইনগুলোর মান কী তা আমাদের না দেখলেও চলতো। ফলে আমরা চাইলে শুধু লাস্টের রেজাল্টটা আউটপুট হিসেবে দেখাতে পারি, এবং অন্য অপ্রয়োজনীয় রেজাল্ট এর আউটপুট গুলা hide করে রাখতে পারি। এতে করে আমাদের output cell এর "পরিচ্ছন্নতা" বৃদ্ধি পাবে।

আউটপুট Hide করার উপায়

তাহলে এই Hide করার কাজ টা আমরা কিভাবে করবো? এই কাজ করাটা খুবই সহজ। ইনপুটের যেসব লাইনের জন্য আমরা আউটপুট দেখাতে চাইনা সেসব লাইনের শেষে একটা সেমিকোলন ; দিয়ে দিব, তাহলেই আমাদের কাজ শেষ। আগের কোডে সেমিকোলন ইউজ করলে আমরা আউটপুট হিসেবে পাই:

এখানে আমরা Print[] বাদে সকল লাইনের শেষে ; ইউজ করে সেসব লাইনের আউটপুট hide করে দেওয়া হয়েছে।

Last updated