৬) কমেন্ট, % অপারেটর এবং ডকুমেন্টেশন
কমেন্ট
সাধারণত বড় কোড এ অনেকগুলো লাইন থাকে, কোন্ লাইনে কী কাজ হচ্ছে, সেটা বোঝানোর জন্য আমরা কোডগুলোর পাশে ছোট্ট করে এক্সপ্লেনেশন লিখে দিতে পারি কমেন্ট আকারে। আমরা এই কমেন্টে যা খুশি লিখতে পারি, কিন্তু ম্যাথম্যাটিকা সেগুলা রান করবে না, ইগ্নোর করে মেইন কোডে রান করার জন্য চলে যাবে। তো ম্যাথম্যাটিকা কে কিভাবে বুঝাবো যে এই লাইন একটা কমেন্ট?
কমেন্ট বুঝানোর জন্য আমরা প্রথমে একটা ফার্স্ট ব্রাকেট দিব ( , তারপর একটা asterisk বা স্টার চিহ্ন দিব * , এরপর আমরা আমাদের কমেন্ট লিখবো, This is a comment এরপর একটা এ্যাস্টারিস্ক এবং ক্লোজিং ফার্স্ট ব্রাকেট *) দিয়ে আমরা কমেন্ট কমপ্লিট করবো। (* This is a comment *) এখন এই লাইন যদি রান করি তাহলে কোনো আউটপুট দিবে না। কারণ এইটা একটা কমেন্ট, এবং ম্যাথম্যাটিকা কমেন্ট ইগ্নোর করে পরের লাইনে চলে যাবে।

a+b এর ভ্যালু দেখানোর পরে কমেন্টটাকে ইগ্নোর করে ম্যাথমেটিকা a*b এর ভ্যালু দেখিয়েছে।আরেকটি উদাহরণ দেখা যাক

আমরা এখানে মূলত একটি সমকোণী ত্রিভুজের ভূমি ও লম্ব থেকে এর অতিভুজের দৈর্ঘ্য বের করতেছি। আমরা চাইলে এসব কমেন্ট দিয়ে লিখতে পারি।

এতে করে আমাদের কোড যদি পরে কেউ দেখতে নেয় এবং আমরা যদি সেই সময়টাতে সেখানে উপস্থিত না থাকি, তবুও তিনি একটা আইডিয়া পাবেন যে আমরা কি করতে চাচ্ছিলাম আমাদের কোড দিয়ে।
% অপারেটর
ক্যালকুলেটর এ একটা বাটন আছে, যার নাম Ans এবং যেটা চেপে সমান দিলে সর্বশেষ হিসাবকৃত রেজাল্ট টা দেখায়।। একই জিনিস ম্যাথম্যাটিকাতেও করা যায় % চিহ্ন দিয়ে।
আমরা যদি % দিই তাহলে ঠিক আগের এ্যান্সার দেখাবে।

আমরা একাধিক % একসাথে ইউজ করতে পারি। সেক্ষেত্রে যতগুলা % লিখবো আগের ঠিক ততনাম্বার রেজাল্ট টা দেখাবে। যেমন, এখন যদি আমরা %%% দেই, তাহলে আমাদের mathematica notebook এর শেষ থেকে ৩ নাম্বার output টা দেখাবে।

আমরা নোটবুকের বামপাশে যদি তাকাই তাহলে ছোট করে in out লেখা দেখবো, এবং তার পাশে একটা নাম্বার লেখা দেখবো, এই নাম্বার টা নির্দেশ করে এটা কত নাম্বার ইনপুট বা আউটপুট। আমরা যদি %25 লিখি, তাহলে এটা 25 নাম্বার আউটপুট এর রেজাল্ট দেখাবে।

ডকুমেন্টেশন
আমরা যদি কোনো বিল্ট-ইন কমান্ড বা ফাংশন সমন্ধে জানতে চাই, যেমন এই ফাংশনটার কাজ কী, কয়টা প্যারামিটার নেয়, কোন জিনিসটাকে সে আউটপুট হিসেবে দেয় ইত্যাদি, তখন আমরা শুধু সেই কমান্ডটার আগে একটা প্রশ্নবোধক চিহ্ন ? দিব। ম্যাথম্যাটিকা তখন আমাদেরকে ঐ কমান্ডটার সমন্ধে বেসিক কিছু তথ্য দিবে।
যেমন আমরা যদি ?Sqrt লিখি তাহলে দেখা যাচ্ছে Sqrt এর কাজ এবং সে কি ইনপুট হিসেবে নেয় তা দেখাচ্ছে।

আবার ?N লিখলেও আমরা তথ্য পাচ্ছি এখানে N এর দুইটা ফর্মই দেওয়া আছে, যখন আমরা একটা আর্গুমেন্ট পাস করবো, তখন প্রথম ফাংশন টা কাজ করবে, যখন দুইটা আর্গুমেন্ট পাস করবো তখন ২য় ফাংশন অনুযায়ী কাজ হবে।

আমরা যদি আরেকটু ডিটেইল চাই, তাহলে দুইটা ?? ইউজ করবো

ম্যাথম্যাটিকায় অসংখ্য ফাংশন বা কমান্ড রয়েছে। সেগুলার কাজ কী, কিভাবে ইউজ করতে হয় এগুলার উদাহরণ সহ ম্যাথমেটিকার ডকুমেন্টেশন এ লেখা আছে। আমরা এই ডকুমেন্টেশন এ আমরা যে কমান্ড সম্পর্কে জানতে চাচ্ছি সেটা সার্চ দিয়ে প্রয়োজনীয় তথ্য উদাহরণ সহ পেতে পারি। এমনকি, কোনো নির্দিষ্ট কাজ এর জন্য কোন্ কমান্ড ব্যবহার করতে হয় এটা যদি আমাদের জানা না থাকে, তাহলে আমরা ম্যাথম্যাটিকার ডকুমেন্টেশন সেন্টার এ সেই কাজের নাম লিখে যদি সার্চ দেই তাহলে ঐ কাজ বা ক্যালকুলেশন রিলেটেড কমান্ড গুলো খুঁজে পেতে পারি।
ডকুমেন্টেশন সেন্টার ওপেন করার জন্য আমরা প্রথমে menu bar থেকে help সিলেকট করবো, এরপর documentation centre এ ক্লিক করবো। তাহলেই ডকুমেন্টেশন সেন্টার ওপেন হবে এবং এর সার্চ বক্সে আমরা দরকারি কি-ওয়ার্ড সার্চ দিয়ে সেই বিষয় প্রয়োজনীয় সব তথ্য পেতে পারি।

আশা করি আমরা নিজ উদ্যোগে documentation centre explore করার মাধ্যমে ম্যাথম্যাটিকার বিভিন্ন কমান্ড শিখে ফেলবো!
Last updated