> For the complete documentation index, see [llms.txt](https://ardhendu.gitbook.io/mathematica/llms.txt). Markdown versions of documentation pages are available by appending `.md` to page URLs; this page is available as [Markdown](https://ardhendu.gitbook.io/mathematica/undefined.md).

# ০) কী এবং কেন?

(মূলত, ২০২০ এর এপ্রিল মাসে ম্যাথমেটিকা নিয়ে কিছু ভিডিও বানানোর জন্য আমি বিভিন্ন টপিকের উপর ট্রান্সক্রিপ্ট তৈরী করি। পরবর্তীতে ভিডিও গুলো আর বানানো হয় না এবং ট্রান্সক্রিপ্ট গুলো ওভাবেই থেকে যায়।\
এরপর, ২০২১ সালের শেষের দিকে আমার মনে হয় ট্রান্সক্রিপ্ট গুলোকে ব্লগ আকারে পাবলিশ করলে মন্দ হয় না। তাই কিছু কাটছাট করে কয়েকটা টপিকের ট্রান্সক্রিপ্ট আমি এখানে দিই, তারপর আবার কাজ বন্ধ হয়ে যায় কিছু কারণে।\
আমি এই পেজের লেখা গুলো যখন লিখতেছি তখন ২০২২ সালের জুলাই মাস। যেহেতু আপনি এই লেখাটা পড়তেছেন তারমানে আমি অবশেষে সব পাবলিশ করতে পেরেছি। :smile:)

গণিতে মেজর করতে নিলে বাংলাদেশের মোটামুটি সব খানেই ম্যাথমেটিকার কোর্স প্রথম বর্ষের ল্যাবে করানো হয় - unfair একটা way তে। কারণ, প্রোগ্রামিং এর পূর্ব অভিজ্ঞতা তো দূরে থাক, অনেকে এই ল্যাবে এসেই প্রথম কম্পিউটার চালু করে; আর সেখানে তাদেরকে একদম বেসিক থেকে ম্যাথমেটিকা দেখানোর বদলে এক প্রকার তাড়াহুড়োর মধ্য দিয়ে ক্লাস শেষ করানো হয় (এতে কর্তৃপক্ষকেও দোষ দেওয়া যায় না অবশ্য) । এর ফলে প্রোগ্রামিং এর মতো সুন্দর একটা জিনিসের প্রতি তাদের মধ্যে ভীতি ও বিরক্তি কাজ করে যা তাদের পরবর্তী প্রোগ্রামিং রিলেটেড অন্যান্য কোর্সের মার্কসে প্রতিফলিত হয়।

ভিডিও দেখে শেখার চেয়ে পড়ে পড়ে শেখাটাকে আমার কাছে বেশি ইফেক্টিভ বলে মনে হয়। তবে কিছু ক্ষেত্রে ভিডিওর মাধ্যমে এক্সপ্লেইন করলে পুরা ব্যাপারটা অল্প সময়ে সহজেই বোঝা যায়। \
যেহেতু আমি আপাতত কোনো ভিডিও বানাচ্ছি না এবং আমি কোনো প্রফেশনাল লেখকও না তাই, এই আলোচনার অনেক জায়গাতেই আপনাদের বুঝতে সমস্যা হতেই পারে। এমন হলে আমাকে নির্দ্বিধায় ইমেইল করতে পারেন (email address [Contact Me](/mathematica/contact-me.md) পেজে দেওয়া আছে)। \
অথবা, কীভাবে লেখাগুলিকে আরও বোধগম্য বানানো যায় বা আরও কী কী টপিক এড করলে আপনাদের সুবিধা হয় - এসব ব্যাপারেও ইমেইল করলে আমি খুশি হবো।\
আশা করি আমার ভুলগুলি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। (ইনফ্যাক্ট, কোনো বানান ভুল বা কনসেপ্টের ভুল যদি আপনার চোখে পড়ে এবং সেটা আমাকে কোনো মাধ্যমে জানাতে পারেন তাহলে আপনার জন্য bounty হিসেবে থাকছে একটি কিটক্যাট। [🍫)](https://emojipedia.org/chocolate-bar/)

আমি চেষ্টা করেছি কোনো টপিক শুরু করার আগে সেটা কেন আমাদের দরকার - তা নিয়ে আলোচনা করতে। এর জন্য প্রতিটা টপিকেরই আলোচনা একটু লম্বা হয়ে গেছে। কিছু কিছু ক্ষেত্রে "পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ" টপিক আলোচনা না করে খুবই বেসিক জিনিসপাতিতে অনেক বেশি সময় দিয়েছি যা হয়তো আপাতদৃষ্টিতে অপ্রয়োজনীয় বলে মনে হতেই পারে, কিন্তু, আমার মতে কারো যদি একদম বেসিক লেভেলের নলেজ থাকে, তাহলে তার ইন্টারমিডিয়েট লেভেলের প্রবলেম নিজের থেকে পারা উচিৎ ( না পারলেও অন্তত চেষ্টা করার আত্মবিশ্বাস থাকা উচিৎ) এবং এই মতাদর্শ থেকেই আমি বেসিক আলোচনায় গুরুত্ব বেশি দিয়েছি।

এতো কিছু লেখা, উদাহরণ সেট করা, স্ক্রিনশট প্লেস করা, লেখা গুলি বারবার পড়া - এগুলাতে বেশ ভাল রকমেরই পরিশ্রম ও সময় ব্যয় হয়। আমার এই পরিশ্রম তখনই সার্থক হবে যখন এই আলোচনা গুলো আপনাদের কাজে লাগবে।

**Happy Coding!**

{% hint style="danger" %}
এই আলোচনা গুলো কোনোভাবেই ক্লাস লেকচারের বিকল্প নয়। বরং পরিপূরক হিসেবে কাজ করবে।
{% endhint %}
